মোরেলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ক্রীড়া সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী ও তারেক রহমানের রাষ্ট্র গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, প্রধান শিক্ষক ইউনুস আলী আকন, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম, ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, মহিলা দল সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপী, শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিমুল গাজী, শ্রমিদল সভাপতি মশিউর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ খান চুন্নুসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights