মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ডালিম (৩৫)। শুক্রবার বেলা ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পারিবারিক কলহের কারণে ডালিমকে তার সৎ মা জুলেখা বেগম, সৎভাই নাইম ও সিয়াম মারধর করে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারধরে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights