মোহাম্মদপুরে বাবু হত্যা: ২৩ দিন পর প্রধান মাস্টারমাইন্ড গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে বিল্লাল হোসেন ওরফে বাবু (২৬) হত্যার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ডিবি পুলিশ এজাহারনামীয় দুই নম্বর আসামিকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বাসার সামনেই বাবা আবুল কাশেমকে বাঁচাতে গিয়ে খুনের শিকার হন ছেলে বাবু। বাবা আবুল কাশেমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ইকবাল হোসেন সবুজের কাছ থেকে সোহেল নামে এক ফল ব্যবসায়ীর সুদে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ।

পরদিন নিহত বাবুর মা মুক্তা বেগম ৬ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত অন্যতম মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি এই হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights