মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গ্যারেজে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি পিকআপ ও তিনটি মাইক্রোবাস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম।

তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো সংবাদ আসেনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, স্থানীয়দের মতে কয়েকজন মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা জাতীয় কিছু ফেলে আগুন লাগিয়ে দিয়ে যায়। ইতোমধ্যে আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights