মৌলভীবাজারে পৌর জামায়াতের সভাপতি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পৌর জামায়াত ইসলামের সভাপতি মো. তাজুল ইসলামকে ( ৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে শহরের প্রেসক্লাব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজুল কুলাউড়া উপজেলার পশ্চিম মাইজগাঁও গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হারুনূর রশিদ চৌধুরী। তিনি বলেন, গ্রেফতারকৃত তাজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights