যমুনা অভিমুখে বাধা: সড়কে অবস্থান জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের

অনলাইন ডেস্ক
তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফের‍ত ও অন্যান্য দেশ থেকে ফের‍ত আসা প্রবাসীরা। এরপর তারা সড়কেই অবস্থান নেন।

আজ সোমবার বেলা ১০:৩০ মিনিটে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ-বাংলামোটর রোডে যানযট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে অথবা উপদেষ্টাদের কেউ এসে যদি আমাদের সঙ্গে দেখা না করে আমরা আন্দোলন চালিয়ে যাব।

এসময় আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি আরও বলেন, আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছেঅথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

প্রবাসীদের ৩ দাবি :

১. প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে।
২. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে।
৩. প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights