যশোরের কেশবপুরে মানবিক সাহায্যের আবেদন
মোঃ মেহেদী হাসান সুমন কেশবপুর(যশোর)।।যাশোরর কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শরিফুল ইসলাম নামে ২৯ বছর বয়সের এক যুবকের মানবিক সাহায্যের আবেদন।
বিগত একসপ্তাহ আগেও কর্মক্ষম সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন।আজ দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস,আই সি ইউতে রয়েছে একসপ্তাহ যাবৎ
জি বি এস ভাইরাস দ্বারা আক্রান্ত। শতকরা ৫% মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
সময়মত চিকিৎসা করানো না গেলে আক্রমণ রোগী সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে।এমন কি মারাও যেতে পারে।
এই ধরনের রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন। সার্বক্ষণ আইসিইউ লাগে এবং একই সাথে ফিজিশিয়ান, থেরাপিস্ট,অনেক প্রকার ডাক্তারের প্রয়োজন হয় তাই চিকিৎসা অনেক ব্যয় বহুল।বর্তমান পপুলার রিহ্যাবিলিটেশন এবং মেডিকেল হাসপাতাল,ধানমন্ডি ২ এ ভর্তি (ভবন-৪,৪র্থতলায়)
একসপ্তাহ আগে ভাইটি দিব্যি আয়রোজগাড় করে দিব্যি সুখে দিন কাটাচ্ছিল। একটা ফুটফুটে ১বছরের বয়সি মেয়ে বাচ্চা আছে।কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জীবন টা থেমে গেছে,সম্পদ বলতে ভিটে বাড়ি ছাড়া তেমন কিছু নেই।দিন আনে দিন খায়।তবুও চিকিৎসার জন্য যে যেভাবে পেড়েছে পরিবারটি এখন পর্যন্ত চিকিৎসা করাচ্ছে। কিন্তু আর টাকার জোগাড় করতে পারছে না।কারণ চিকিৎসা খরচ ১৫ লাখ ছাড়িয়ে যাবে কারণ কমপক্ষে ৫ ডোজ ইনজেকশন দিতে হবে যার প্রতি ডোজ ১ লক্ষ ৭০ হাজার করে পড়ছে।
পাশাপাশি আইসিইউ বিল অন্যান্য অনেক খরচ যেটা পরিবারের পক্ষে আর জোগাড় করা সম্ভব হচ্ছে না।আপনার একটি সাহায্য একটা উপার্জনক্ষম বাবাকে সুস্থ করে তার পরিবারের হাল ধরতে সাহায্য করবে।
(বিকাশ =০১৭৬৩৫৭৬২৩৯= নাম্বার)
দয়া করে সাহায্য করুন।আসুন মানবিক হই।
আসলে কখনোই ভাবতে পারি নি এদিনও দেখা লাগবে যে সকলের কাছে এভাবে হাত পাততে হবে।আসলে সব কিছুর মালিক আল্লাহ। আজ সুস্থ আছি,কে বলতে পারে কাল আমার জীবনে এমন দিন আসবে না।
একটা সম্মান নিয়ে বেচে থাকা মানুষ কেমন করে প্যারালাইজড হয়ে পড়ে আছে!!!আর তার জন্য আজ পরিবারটি রাস্তায় নেমে হাত পাতছে।
আমি আপনাদের কাছে মানবিক আবেদন করছি দয়া করে সাহায্য করুন,
তথ্য যাচাই করতে পারেন,আপনাদের একটা সাহায্য একটা মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে পেতে সাহায্য করবে হতে পারে আপনার একটি দানের বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করলেন
আল্লাহ যে এখনো আমাদের সুস্থ রেখেছেন তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ |
