যশোরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ পর্যন্ত যশোরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বৃহস্পতিবার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মণিরামপুর ও শার্শা উপজেলার চারজন করে, ঝিকরগাছা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা এলাকার দুইজন করে এবং যশোর সদর ও অভয়নগর উপজেলা এলাকার একজন করে রয়েছেন।

গ্রেফতার ১৪ জন হলেন যশোর শহরের চুড়িপট্টি এলাকার সাধন রায়ের ছেলে পুলক রায় (৩১), মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের রহিম বক্স গাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলামিন হোসেন (২৪), মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান (৫৩), একই উপজেলার মনোহরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৩), অভয়নগর উপজেলার বনগ্রামের মৃত গনেষ চন্দ্র ভদ্রের ছেলে দীপংকর ভদ্র (৪৫), ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার মৃত জিয়াউল হকের ছেলে মোস্তফা হাদিউজ্জামান নয়ন (৩৮), শ্রীরামপুর গ্রামের মহির উদ্দিন মোড়লের ছেলে রিপন হোসেন (৪০), শার্শা উপজেলার পুটখালী গ্রামের মশিউর আলীর ছেলে রিপন আলী (২৫), মানকিয়া উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে লিটন মল্লিক (৩৩), মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম (৫২), মৃত আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১), কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ওয়াসিম (৪২) ও মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights