তেজগাঁও কলেজ জাতীয়করণসহ ৭ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের

অনলাইন ডেস্ক
তেজগাঁও কলেজ জাতীয়করণসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তেজগাঁও কলেজ শাখা।

বৃহস্পতিবার সকালে কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ থেকে জানানো হয়, তেজগাঁও কলেজ সরকারিকরণ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান ও ক্যাম্পাসে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি করেছে। সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এ কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখানে পড়ানো হয়। ২৮ টি ডিপার্টমেন্টে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী বিদ্যা চর্চা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ শিক্ষা ও গবেষণায় অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে, যা প্রতিষ্ঠানটির মানকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে।

বৈষম্যের অবসান করে শিক্ষা অর্জন সবার জন্য সহজ করতে হবে উল্লেখ করে সাত দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো:
১. তেজগাঁও কলেজ সরকারিকরণ করা। ২. ছাত্রসংসদ কার্যকর করা। ৩. আবাসন সংকট নিরসন করতে হবে। ৪. দ্রুত সময় শূন্যেপদে শিক্ষক নিয়োগ দিতে হবে। ৫. পরিবহন বাড়াতে হবে। ৬. ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে। ৭. ক্যাম্পাসের প্রধান ফটকে ভাসমান দোকান তুলে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights