যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খয়রাত হোসেনকে আটক করা হয়েছে।

রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights