যশোরে মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর:

হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক, চোরাচালানসহ ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। গ্রেফতার কাজী তারেক যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের খড়কী কলেজগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম কাজী তারেককে গ্রেফতার করে।
তিনি বলেন, কাজী তারেকের নামে একটি হত্যা, একটি অস্ত্র, দুইটি বিস্ফোরক, ১৯টি মাদক, ৬টি চোরাচালানসহ মোট ৩৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১৫টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কাজী তারেক দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধচক্র নিয়ন্ত্রণ করে আসছিল। গ্রেফতার এড়াতে একেক সময়ে একেক ধরণের ছদ্মবেশ ধারণ করতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights