যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৯

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সিফাত বেপারী (২৩), মো. ওসমান গনি (৩১), টিটু ধর (৩২), মো. মতিন (৩৫), ইউনুছ মোল্লা (৩৬), পান্না বেগম (২৩), হারুন রশিদ (৫৫), মো. মোবারক (৩১),.মো. একলাস মোল্লা ওরফে সবুজ (২৫), মো. রাসেল (২৮), মো. আনিছুর রহমান বাবু (২৮), মো. জনি (২৪), মো. নাদিম (৪০), মো. জাহেদুল ইসলাম (১৯), মো. নিজাম (৪০), ইমন (২২), সজিব (২৫), বিমল বাবু (৩৫) ও মো. শুভ (৪০) ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা ভুক্ত চারজন ও মোবাইল কোর্টে ১১ জন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights