যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ৪৮ ঘণ্টা পর উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়।

এর আগে বুধবার রাত ১০টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি ভেঙে গেলে চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, পাথর মিশ্রিত কয়লার কারণে কোল মিল ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্রুত মেরামত কাজ সম্পন্ন করায় নির্ধারিত সময়ের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে, যার উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এ ছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।

ফলে দীর্ঘদিন ধরে একটি ইউনিটের ওপর নির্ভর করেই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights