যারা ধর্ম ব্যবহার করে রাজনীতি করে তারা জান্নাতের টিকেট দেয়: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

যারা ধর্ম ব্যবহার করে রাজনীতি করে তারা জান্নাতের টিকেট দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ধর্মান্ধ নই। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজকে জান্নাতের কথা বলে, জান্নাতের টিকেট দেয়, এটা বেদআত, এটা শিরক। আবার উনারা দাঁড়িপাল্লায় ভোট চায়। এই এলাকার মানুষ দাঁড়িপাল্লায় কখনো ভোট দেয়নি শুধু ধর্মান্ধের কারণে।’

এ্যানি আরও বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছেন। জিয়াউর রহমান বিএনপির নাম ইসলামিক দল দেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়েছেন। কারণ এই ভূখন্ডে সকল ধর্মের মানুষ বসবাস করে। সকল মানুষের ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে।’

এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights