যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ ইরানি মিডিয়ায়

অনলাইন ডেস্ক

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবিট পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড আজ শুক্রবার (৩ এপ্রিল) ভূপাতিত করেছে।

বিপ্লবী গার্ড যদিও জানিয়েছিল, তারা মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ ভূপাতিত করেছে। তবে তাসনিম নিউজ বিমানের মডেলের নাম প্রকাশ করেনি।

তবে বার্তাসংস্থাটি বলেছে, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন রয়েছে।

মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে।

তাসনিম তাদের প্রতিবেদনে বলেছে, “”যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে স্কোয়াড্রনটিকে বর্তমানে সেন্ট্রাল কমান্ড মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।”

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights