যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই: ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

ইসমাইল বাঘাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, যা ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেন এই মুখপাত্র।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights