ইরানি জাহাজ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল চীন

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র কর্তৃক গুলি করে একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘জোরপূর্বক আটক’ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।

সকল পক্ষকে দায়িত্বশীলভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি সংবেদনশীল ও জটিল।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে বিরত থাকা এবং প্রণালীটি দিয়ে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা।

এর আগে, যুক্তরাষ্ট্র জানায় যে তারা একটি ইরানি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়ে সেটিকে আটক করেছে, যেটি ইরানের বন্দরগুলোতে তাদের অবরোধ ভাঙার চেষ্টা করেছিল।

ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা এটিকে ‘মার্কিন সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।

ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ওই ইরানের পতাকাবাহী কার্গো জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

সূত্র : আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights