যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২ জুলাই) ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট বলেছেন, ঘটনাটি হৃদয়বিদারক। কাপুরুষ হামলাকারীর গুলিতে দুজনের প্রাণ ঝরেছে ও বেশ কয়েকজনের জীবন চিরস্থায়ীভাবে এলোমেলো হয়ে গেছে।

বাল্টিমোর ‍পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও তথ্য জানানো হবে।

সূত্র: বিবিসি, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights