যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৯ জনের
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সোমবার সকালে গ্যাব্রিয়েল হাউসে ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের প্রধান জেফ্রি বেকন বলেন, আহত ৩০ জনেরও বেশি লোককে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এটি একটি অবর্ণনীয় ট্র্যাজেডি।
ঘটনা
