যুদ্ধবিমানের তাড়া খেয়ে বিধস্ত বিমান

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন ডিসির আকাশসীমা লঙ্ঘন করে একটি হালকা বিমান। বিমানটি ঠেকাতে আকাশে এফ-১৬ যুদ্ধবিমান ওড়ায় মার্কিন বিমানবাহিনী।

পরে ওই হালকা বিমানটি পর্বত এলাকায় বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত এলাকায় গিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, হালকা বিমানটি ছিল একটি সেসনা সাইটেশন জেট। সেটিতে চারজন যাত্রী ছিল।
বিমানটি ওয়াশিংটন ডিসির আকাশসীমা লঙ্ঘন করে। সংকেত দেওয়ার পর ওই বিমানের পাইলট কোনো সাড়া দেননি। এরপর যুদ্ধবিমান ওড়ানো হয়। সূত্র: গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights