যুদ্ধ জাহাজের পাহাড়া সত্ত্বেও হুথিদের হামলার ভয়ে পিছনে ফিরে গেল দুই মার্কিন জাহাজ

অনলাইন ডেস্ক

যুদ্ধ জাহাজের পাহাড়া সঙ্গে থাকা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালী থেকে পিছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালী দিয়ে— জাহাজ দুটিকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পিছনে ফিরে যায়।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দুটি জাহাজই পরিচালনা করে মায়ের্স্ক-এর যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করে থাকে।
এ ব্যাপারে মায়ের্স্ক এক বিবৃতিতে বলেছে, “সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায়। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল; সেটি বেশ কয়েকটি বস্তু (ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন) প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি। নৌবাহিনীর পাহাড়ায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে।” সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights