যুবকের গলা কাটা লাশ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেরিবাঁধের পূর্বপাশ থেকে রতন মিয়া (৩৮) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১১ ঘটিকায় স্থানীয়রা খালপাড়ে লাশটি পড়ে থাকতে দেখে প্রথমে ভয়ে কাউকে না জানালেও পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশটি উদ্ধার করে।

লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ নাওড়া ভিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, নিহত রতন একজন মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights