‘ঘুরি যদি তাকাস, গুলি মাইরব’- ভারতীয় নাগরিক পুশ করার আগে বিএসএফ

অনলাইন ডেস্ক

‘‌ঘুরি যদি তাকাস, তাইলে গুলি মাইরব’- পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় কোচবিহার জেলার মাথাভাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন মিনারুল শেখ।

তার দাবি, তাকে এবং তার সঙ্গে আরও কয়েকজনকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা এই কথাগুলো বলেছিলেন।

এর পরে মিনারুল শেখ, নাজিমুদ্দিন মণ্ডলসহ এরকমই কয়েকজনকে দেখতে পাওয়া গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’।

যাদের সেদিন বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্তত চারজন যে ভারতেরই নাগরিক, সে ব্যাপারে নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং মাত্র একদিনের মধ্যেই বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে এনেছে।

কোচবিহার জেলার পুলিশ এই কয়েকজনকে সোমবার হাজির করেছিল স্থানীয় টিভি সাংবাদিকদের সামনে।

ভারত থেকে বাংলাদেশি বলে সন্দেহ করে সম্প্রতি যে পুশ-ব্যাক করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই যে ভারতের নাগরিক, এমনটা অভিযোগ করে আসছিলেন মানবাধিকার কর্মীরা।

তথ্যসূত্র : বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights