যুবরাজ সিংয়ের বাড়িতে চুরি

অনলাইন ডেস্ক

ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেট অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাড়িতে গত সাড়ে তিন মাস আগে চুরি হয়েছে। সম্প্রতি এ নিয়ে যুবরাজের পরিবার থানায় অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

অভিযোগ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চুরির ঘটনাটি গত বছরের অক্টোবরের। যুবরাজ সিংয়ের পাঁচকুলার এমডিসি সেক্টর ফোরের বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক গয়না চুরি হয়।

ওই সময় নাকি বাড়িতে ছিলেন না যুবরাজের মা শবনম সিং। গতবছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তিনি তাদের গুরগাঁওয়ের বাড়িতে ছিলেন। পাঁচকুলাতে ফিরেই তিনি বুঝতে পারেন, তার নগদ ও গয়না খোয়া গেছে।
অভিযোগে বলা হয়, যুবরাজের মায়ের সন্দেহের তীর দুই প্রাক্তন গৃহকর্মী ললিতা দেবী ও সিলদার পালের উপর। কেননা ওই সময় দীপাবলিতে ওই দুই গৃহকর্মী হঠাৎ চাকরি ছেড়ে চলে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights