যুব দিবস পালিত
চরফ্যাশনে আন্তর্জাতিক
“কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবহিদিতা তৈরি” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সকালে লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম যৌথভাবে এর আয়োজন করে।
চরফ্যাশন উপজেলার অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার নওরীন হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সালাউদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহে আলম, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু।
এ সময় বক্তারা তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করণসহ আগামীর বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
