যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার কথাও জানায় সংস্থাটি।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ শুষ্ক থাকতে পারে আবহাওয়া। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে। পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এছাড়াও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights