যে কারণে অপ্রাপ্তবয়স্কদের নিজের সিনেমার টিজার দেখতে নিষেধ করলেন নির্মাতা

অনলাইন ডেস্ক

‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমার সিকুয়েল এসেছে এক যুগেরও বেশি সময় পর। ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ নামের সিনেমাটির টিজার আজ সোমবার মুক্তি পেয়েছে।

আজ থেকে ১৪ বছর আগে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ সিনেমাটি বেশ হইচই ফেলেছিলো। তখনকার তুলনায় দিবাকর ব্যানার্জির সিনেমাটি ছিল বেশ অন্যরকম। এখন অবশ্য সময় বদলেছে। ভারতীয় সিনেমার ট্যাবুও ভেঙেছে অনেকটা।

এবার সেই নিজের সিনেমার টিজার মুক্তির আগের দিন এক ভিডিও বার্তায় নির্মাতা দিবাকর ব্যানার্জি সবাইকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এই টিজার কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। গণহারে সবার দেখা ঠিক হবে না। তার মতে, আশপাশের অনেক সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি। তবুও এর টিজার অনেকের ভালো নাও লাগতে পারে। দিবাকরের মতে, টিজারটি প্রাপ্তবয়স্ক ছাড়াও অন্য কারো দেখা উচিত নয়।
টিজারে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, মৌনি রায়, তুষার কাপুর, আনু মালিকদের। সঙ্গে আছেন উরফি জাবেদও। সিনেমাটি মুক্তি পাবে ১৯ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights