যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং পুরো কোটা পূরণ করতে পারেননি নাহিদ রানা। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা এই পেসার ২.৩ ওভার করার পরই থেমে যান।

পরে জানা যায়, ম্যাচ চলাকালীন বাম পাশে চোট অনুভব করায় তাকে আর বোলিং করানো হয়নি।

ম্যাচ শেষে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দেইনি। আগামীকাল রবিবার পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। রবিবার সকালের পর সিদ্ধান্ত নিব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।

এদিন ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন এই ক্রিকেটার। আগের ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে শিকার করেন ৪ উইইকেত। উজ্জ্বল ছিলেন ওয়ানডে সিরিজেও। তার চোট তাই টাইগারদের সিরিজ জয়ের ভাবনায় কিছুটা বাধা তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights