যে কারণে মৃত মেয়েটির কাছে ক্ষমা চাইল কেরালা পুলিশ

অনলাইন ডেস্ক
রাতভর অভিযানের পর ছোট্ট মেয়েটিকে পাওয়া গেছে ময়লার ভাগাড়ের কাছে। নিথর দেহে পড়ে থাকা মেয়েটিকে জীবিত উদ্ধার করা যায়নি। যৌন হেনস্তার পর তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাড়ি থেকে অপহরণের পর পাঁচ বছর বয়সী মেয়েটিকে যৌন হেনস্তা করে এক অভিবাসী শ্রমিক। এরপর তাকে হত্যা করা হয়। দুঃখজনক এই ঘটনার পর টুইটারে কেরালা পুলিশ বলেছে, ‌‘দুঃখিত কন্যা।’

পুলিশ টুইটারে বলেছেন, ‘মা-বাবার কাছে তাকে জীবিত ফিরিয়ে দেওয়ার আমাদের উদ্যোগ ব্যর্থ হয়েছে। সন্দেহভাজন অপহরণ ও হত্যকারীকে আমরা গ্রেফতার করেছি।’
সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যটির বিরোধী দলের দাবি, পুলিশ যথাসময়ে মেয়েটিকে উদ্ধারে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights