শান্তি সমাবেশে সংঘর্ষ: জবি ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশৃঙ্খলা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতা সেলিম রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সেলিম রানা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের মনোবিজ্ঞান বিভাগের ৫ নম্বর সহ-সভাপতি ছিলেন।

শনিবার (৩০ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ দলীয় নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেলিম রানা। ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেন। জবি শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সেলিম রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের একনিষ্ঠ কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights