রংপুরকে বড় লক্ষ্য দিল সিলেট

অনলাইন ডেস্ক
বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে রংপুরকে ২০৬ রানের বড় লক্ষ্য দিল সিলেট।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের পাহাড় গড়ে সিলেট। ফলে জয়ের জন্য রংপুরকে করতে হবে ২০৬ রান। দলের পক্ষে ওপেনার রনি তালুকদার ৩২ বলে ৫৪ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights