রংপুরে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সদর উপজেলার সদ্যপুস্কনি ইউনিয়নের জানকি ধাপেরহাট মাদ্রাসা পাড়া এলাকায় একটি পুকুর থেকে ১৫/১৬ বছরের অজ্ঞাত এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে স্থানীয়রা ওই কিশোরের লাশ পুকুরে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়

সদর থানার ওসি অলিভ মাহমুদ জানান, ‘লাশের পরিচয় জানান চেষ্টা করা হচ্ছে। লাশটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights