রংপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত কর্মীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত সোনা মিয়ার (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । মঙ্গলবার বাদ আসর কাউনিয়া হারাগাছ নাজিরদহ ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়।

সোনা মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে খানসামা ইমামগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে সোনা মিয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার মোজাম্মেল হক মোজাসহ (৬০) কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অন্যদিকে সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও শোক র‌্যালি করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, সোনা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আমরা মোজাম্মেল হক মোজা নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের বড় ছেলে বাদী হয়ে থানায় মামলা করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights