রংপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

রংপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে সড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশী বাধার মুখে দলীয় কার্যালয়ের গলিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজোহা খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

বিএনপি কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সামসুজোহা খান বলেন, বর্তমান সরকারের আমলে দেশ দুর্নীতিতে ছেঁয়ে গেছে। সরকার তার দুর্নীতির ঘাটতি মেটাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের কাছে সেই টাকা লুটে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights