রসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটের হুমকি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ। এ সময় ১২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ধর্মঘট করতে বাধ্য হব। বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে বেতন বৃদ্ধি , সিও নয় ব্যাংকের মাধ্যমে বেতন, নতুন নিয়োগ, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার উদ্যোগে দীর্ঘ ২মাস ধরে মেয়রের নিকট এ বিষয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে।

রবিবার দুপুরে সিটি করপোরেশন কার্যালয়ে প্রতিনিধি টিম গেলে মেয়র বলেন, ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হয়েছে যা হিসেব করে দেখা গেল আগে ছিল ঝাড়ুদারদের ২২০০ টাকা আর এখন ২৫০ টাকা বেড়ে হলো ২৪৫০ টাকা, ট্রাককর্মীদের পূর্বে ছিল ৭০০০ টাকা, এখন ১০ শতাংশ বেড়ে হলো ৭৭০০ টাকা। যা বাজার দরের সাথে অসংগতিপূর্ণ। এটা শুনে পরিচ্ছন্নতা কর্মীরা বিক্ষোভ করে। পরে সিটি থেকে বিক্ষোভ মিছিল করে কর্মীদের নিয়ে প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি রাজু বাসফোরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার সভাপতি সুরেশ বাসফোর, উপদেষ্টা লিটন বাসফোর, শবরন বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোর আরো বক্তব্য রাখেন পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার মুন্নি রানী, আদুরি বেগম, ট্রাককর্মী শুকুর রানা, সাইদার মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights