রাকিবের গোলে এগিয়ে বাংলাদেশ

রাকিব হোসেনের দেওয়া ১১ মিনিটের গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করছে মালদ্বীপের।

বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিম ক্রস নিলে চলন্ত বলে ডান পায়ের প্লেসিংয়ে মালদ্বীপের জাল কাঁপিয়ে দেন রাকিব।

শুরু থেকে মালদ্বীপ একটু আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দুই মিনিটের মধ্যে বাংলাদেশ রক্ষণের ভুলে ভালো একটা সুযোগও তৈরি হয়েছিল অতিথি দলটির। তবে দুর্ভাগ্য তাদের, গোল করতে পারেনি।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
পিছিয়ে পড়ার দুই মিনিট পর আত্মঘাতী গোল খেতে বসেছিল বাংলাদেশ। মালদ্বীপের হামজা মোহাম্মদের কর্নার ঠেকাতে গিয়ে সাদ উদ্দিন নিজেদের জালেই বল পাঠিয়ে দিয়েছিলেন প্রায়। গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপিয়ে রক্ষা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights