রাঙামাটিতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে লংগদু উপজেলার মিনা বাজার এলাকায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ জুয়েল হক (৩৫), মোহাম্মদ ওবায়দুর (২৭), মো. আক্কাস মিয়া (৩৮) ও মোহাম্মদ বাচ্চু মিয়া (৩৩)। তবে নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির লংগদু উপজেলার মাইনি মুখ বাজার থেকে একটি ইঞ্জিনচালিত কান্ট্রিবোট চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে পোকশাপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বোটটি ওই উপজেলার মিনাবাজার এলাকায় পৌছাঁলে ঝড়ের মুখে পড়ে। এ সময় তীব্র ঝড় হওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে মারা যান মোহাম্মদ জুয়েল হক, মোহাম্মদ ওবায়দুর, মো.আক্কাস মিয়া ও মোহাম্মদ বাচ্চু মিয়াসহ এক নারী যাত্রী। বজ্রপাতে মো. আক্কাস মিয়া উল্টে কাপ্তাই হ্রদে পড়ে যান বোট থেকে। ঝড় থেমে গেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।
রাঙামাটির লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights