রাঙ্গাবালীতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রধান শিক্ষক কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি :

নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার) গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি।

বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে, বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) উপ-পরিদর্শক মো. মাহাতাব চৌধুরী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. এমারৎ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন ওই শিক্ষক। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights