রাজধানীতে আওয়ামী লীগ নেতা হাফিজ আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে হাফিজ আহমেদ (৭০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে তাকে আটক করা হয়।

হাফিজ আহমেদ কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নিকুঞ্জ-২ এলাকার ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় বসবাস করতেন।

হাফিজ আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশের জানায়, আটক হাফিজ আওয়ামী লীগকে সংগঠিত করার পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের জন্য অর্থায়ন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights