রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৬৩৬ মামলা
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে এক হাজার ৬৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া অভিযানকালে ১২৮টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
