সাড়ে ২৬ ঘণ্টা পর রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রানিং স্টাফদের মাইলেজ সমস্যা নিয়ে বন্ধের সাড়ে ২৬ ঘণ্টা পর রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল থেকে যথারীতি সময়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান ঘটেছে।

জানা গেছে, সকাল ৬ টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭ টা ৩৫ মিনিটে বনলতা এক্সপেক্স ট্রেন ও ৭ টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে গেছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রমজান আলী জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ট্রেন বন্ধ থাকায় অনেকেই গন্তব্যে যেতে পারেননি। স্টেশনে এসে শুনেছি কেউ কেউ স্টেশনেই রাত কাটিয়েছেন। সবমিলে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সকাল থেকে স্টেশনে যাত্রীদের সমাগম লক্ষ্য করা গেছে।

রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দু’টি বিশ মিনিট বিলম্বে ছাড়ে গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights