রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টেনমেন্ট রেল স্টেশনের অদূরে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ঘটনাটি দুটি ঘটে।

কুড়িল বিশ্বরোড এলাকায় বিকাল সাড়ে পাঁচটার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা।

তিনি বলেন, আমরা সংবাদ শুনে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করি, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, একই দিন বিকালে সাড়ে তিনটার দিকে ক্যান্টেনমেন্ট রেল স্টেশনের অদূরে রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখে পথচারী মাহফুজ তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

ঐ শিক্ষার্থী বলেন, হয়তো লোকটি ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলেন। তার বয়স আনুমানিক (৩০) বছর।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি কমলাপুর ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights