রাজধানীতে বাচ্চা কোলে নিয়ে চুরির সময় নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর হোপ মার্কেট থেকে বাচ্চা কোলে নিয়ে চুরি করার সময় ইতি বেগম (২৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার ইতি সাভার থানার আশুলিয়ার চরবাগ এলাকার মৃত শহীদ হোসেনের মেয়ে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ইতি বেগম নামে ওই নারী বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ান। এরপর সুযোগ বুঝে মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন। ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন বাসায় দোকানে গিয়েও চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ান আবার ধরা পড়ে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন। পরে তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় হোপ মার্কেটে একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করে উপস্থিত মানুষ। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights