হাসপাতাল ছাড়লেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী

অনলাইন ডেস্ক

গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ জুন ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শুক্রবার (১৪ জুলাই) ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

কয়েক সপ্তাহ আগে পায়ে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে তাকে রাখা হয়েছিল জেনারেল বেডে। তবে পরে মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তার অনুরাগীরা। তবে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

অভিনেত্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর দুই পায়ে ব়্যাশ বেরিয়েছিল। তার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ড. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বে এক মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল মাধবী মুখোপাধ্যায়ের। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) অভিনেত্রীর নানা পরীক্ষা-নীরিক্ষা হয়েছে। টেস্টের রিপোর্ট ভালো আসায় শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে।
কেমন আছেন এখন মাধবী মুখোপাধ্যায়? হাসপাতালের তরফে জানানো হয়েছে, ত্বকের যে সকল সমস্যা দেখা দিয়েছিল, তা পুরোপুরি সেরে গেছে। তবে আপাতত বিশ্রামে থাকবে হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights