রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৩

অনলাইন ডেস্ক

বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মনির (৩৫), শামীম (৩০), মো. সাহেব আলী (৬০), মজিবর (৪০), হেলাল (৩৮), সমির (৫২), মোহসেন (৪০), ফাল্গুক (৬৩), বিল্লাল (৩৫), নাছির (৪৫), জাহিদুল, আব্দুল কুদ্দুস (৬০), মো. সুমন (৪৬), মো. সেলিম (৫৫), মো. রহমতুল্লাহ ওরফে রাহুল (৩০), মো. শাকিল হোসেন (২৮), শিমুন মজুমদার (২৬), আল-আমিন ইসলাম (১৯), সাইদি হোসেন বিপ্লব, হাসান (৩০), লিটন (২৬) ও মো. হাদিন (২২)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, একই দিন থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ জিসান (২৫), প্রতাপ কুমার (১৯), মোহাম্মদ হোসেন (৩২), আমির হোসেন (২২), তোতা মিয়া (৪০), মো. গাফফার (৪০), হেলাল (২৫), মো. বাদল (৪২), মোহাম্মদ বিজয় (২৯), আব্দুল মজিদ (৫৫), আলী আকবর (৪০), মো. মিজান আলী (৪১), রায়হান (৩২), মো. মফিজুর রহমান, রাজিয়া বেগম (৫০), আহাদ (৩০) ও মো. সুমন (২৩)।

মুগদা থানা সূত্রে জানা যায়, রবিবার থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. আকবর আলী, নুর মোহাম্মদ (২৩), মো. সাইমুন (২১), মো. সাজ্জাদ মোল্লা শিশির (২৮), মো. সজিব (২৮), মো. রিফাত হোসেন জয় (২৩), আশিক (২৪), মো. জনি (১৯), মো. মাহফুজ (২১), মো. রাকিব হোসেন (২৬), মো. নিরব হোসেন (২৭), মো. সোহানুর রহমান (২৬), মো. ইয়াছিন খান (১৯) ও মো. ইমন মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে গ্রেফতারদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights