তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩৫) নিহত হয়েছেন।

সোমবার সকালে তেজগাঁও স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল নীল রঙের ফুল হাতা শার্ট ও লুঙ্গি।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সকাল পৌনে ৯টার দিকে সেখান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights