রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৭

অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী- গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৭ জন, ওয়ারীতে ৯০ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১০৫ জন, গুলশানে ২৪ জন, উত্তরায় ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি হ্যান্ড পাঞ্চ মেশিন এবং ৮ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights