রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৩০ মামলা

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক রমনা বিভাগে ১০৩, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৭, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৫ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩১টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩৫, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৯ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights