রাজধানীর বেসরকারি মার্কেটের জন্য নীতিমালা হচ্ছে : মেয়র তাপস

অনলাইন ডেস্ক

রাজধানীর বেসরকারি মার্কেটের জন্য নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে তাপস।

আজ রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‌‘ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান ফুড ফিউচারস: এশিয়ান পারস্পেক্টিভস’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র তাপস বলেন, ‘বেসরকারি বাজারগুলোকে শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এসব বাজারের মূল্য পর্যবেক্ষণ, দৈনন্দিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ও উন্নয়নসহ নানা বিষয়ে পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন।’

‘বর্তমানে ঢাকায় আধুনিক পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণেরও ব্যবস্থা হয়েছে। এ ধরনের আধুনিক ব্যবস্থা আমাদের নিরাপদ খাদ্য উৎসকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের জিডিপির ৪০ শতাংশ আসে রাজধানী ঢাকা থেকে সুতরাং ঢাকায় বসবাসরত মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা করার কোনো বিকল্প নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights