আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

অনলাইন ডেস্ক

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রবিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্রে এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এদিকে, সকাল থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন গ্রহণ শুরু হয়। ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল ভিসাও চালু থাকবে।

দীর্ঘদিন শুধু মেডিকেল ও জরুরি ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মধ্য দিয়ে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্য আরও গতি পাবে বলে প্রত্যাশা আবেদনকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights